News71.com
 Bangladesh
 31 Jan 20, 06:27 PM
 98           
 0
 31 Jan 20, 06:27 PM

আসন্ন রমজানে কোনরকম সিন্ডিকেট বরদাশত হবে না॥বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজানে কোনরকম সিন্ডিকেট বরদাশত হবে না॥বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে কোনো সিন্ডিকেটকে বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১২টার দিকে রংপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত তেল, ছোলা, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনা ভাইরাস চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রভাব ফেলেনি, তবে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হবে। ঢাকা সিটি নির্বাচনে কূটনৈতিকদের পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নিয়ম নীতি অনুযায়ী প্রত্যেকের অবস্থান বিবেচনা করে এদেশের যেকোনো বিষয় নিয়ে তাদের কথা বলা উচিত বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। কেজিপ্রতি ১ টাকা থেকে ৪ টাকা পর্যন্ত চালের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। দাম বৃদ্ধি পেলেও যদি কৃষকরা নায্যমূল্য পায় তা খারাপ নয় বলে দাবি করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন