News71.com
 Bangladesh
 31 Jan 20, 06:25 PM
 80           
 0
 31 Jan 20, 06:25 PM

ঢাকা সিটির নির্বাচন উপলক্ষ্যে শুক্র-শনিবার বন্ধ থাকবে বাণিজ্য মেলা॥

ঢাকা সিটির নির্বাচন উপলক্ষ্যে শুক্র-শনিবার বন্ধ থাকবে বাণিজ্য মেলা॥

নিউজ ডেস্কঃ সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার (৩১ জানুয়ারি) ও শনিবার (১ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে। এর আগে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মেলা বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন (আজ শুক্রবার) ও ভোটগ্রহণের দিন (শনিবার) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেয়া হয়। বাণিজ্য মেলা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন