News71.com
 Bangladesh
 31 Jan 20, 06:24 PM
 47           
 0
 31 Jan 20, 06:24 PM

শুধু সরকারের সাথে নয় ভারতের জনগণের সাথেও বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে॥রেলমন্ত্রী

শুধু সরকারের সাথে নয় ভারতের জনগণের সাথেও বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে॥রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভারত-বাংলাদেশের সরকার টু সরকার যেমন ঘনিষ্ঠ হয়েছে, তেমন জনগণ টু জনগণ সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বলে মন্তব্য করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি।শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রেলমন্ত্রী ভারত-বাংলাদেশের ৭৮২ নং পিলারের কাছে অনুষ্ঠিত চিলাহাটী-হলদীবাড়ি রেলপথের নির্মাণ কাজে বিএসএফ ও বিজিবির সমন্বয় বৈঠকে তিনি এ কথা বলেন। ২০২২ সালের মধ্যে মংলা বন্দর থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগ তৈরি হবে এবং চলতি বছরের জুন মাসে চিলাহাটী-হলদীবাড়ি রেল পথের নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা করেন। এই রেল পথটি নির্মিত হলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। পাশাপাশি ভারত কলকাতা থেকে বাংলাদেশের ভূমি ব্যাবহার করে এ অঞ্চলে রেলগাড়ি চালাতে চাইলে সময় বাঁচাতে পারবে বলে তিনি জানান। এ ছাড়া এই রেলপথের সাথে ভারতের পাশাপাশি নেপাল, ভুটানও যুক্ত হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন