News71.com
 Bangladesh
 31 Jan 20, 06:22 PM
 59           
 0
 31 Jan 20, 06:22 PM

সিটি নির্বাচন উপলক্ষে ঢাকামুখি সব ধরনের নৌযান বন্ধ॥

সিটি নির্বাচন উপলক্ষে ঢাকামুখি সব ধরনের নৌযান বন্ধ॥

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ক‌র্পো‌রেশন নির্বাচন সুষ্ঠু করার লক্ষে নির্বাচন কমিশনের অনুরোধে চাদপুর ও বরিশালসহ উপকূলীয় এলাকা থেকে রাজধানীমুখী সকল নৌযান চলাচল বন্ধ করেছে বিআইড‌ব্লিউ‌টিএ।কমিশনের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ঢাকাগামী নৌযাত্রীরা। যাত্রীরা জানান, আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টার দি‌কে আগাম টিকিট কেটে রাখা কেবিনের যাত্রী‌দের ফোন ক‌রে এ বিষয় জানিয়ে দেয় লঞ্চ কর্তৃপক্ষ। আর হুট ক‌রে এরকম এক‌টি সিদ্ধান্ত জানার পর যথষ্ট বিপাকে পড়েছেন নৌপথের যাত্রীরা। যাত্রীরা জানান, বৃহত্তর স্বার্থে সরকার নৌচলাচল বন্ধ রাখ‌তেই পা‌রে, তবে বিষয়‌টির অগ্রিম ঘোষণা থাকলে দু‌র্ভো‌গে পর‌তে হ‌তো না।

তবে লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ‌বিআড‌ব্লিউ‌টএ কর্তৃপক্ষ জানাবার সাথে সাথে কেবিনের যাত্রী‌দের জানিয়ে দিয়েছেন তারা। আর বিআইড‌ব্লিউ‌টএ কর্তৃপক্ষ বলছে, সরকার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে লঞ্চের চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গণপ্র‌তি‌নি‌ধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৫ অনুসারে আজ ৩১জানুয়ারী রাত ১২টা হ‌তে ১ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত রাজধানীমুখী সকল লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাও স্পিড‌বোট চলাচলের উপর নির্বাচনের কারণে ২৯ জানুয়ারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন