News71.com
 Bangladesh
 31 Jan 20, 12:14 PM
 101           
 0
 31 Jan 20, 12:14 PM

রাজধানীর ৩০০ ফিট সড়কে পুলিশের সাথে গামছা পার্টির গোলগুলি॥ নিহত ২

রাজধানীর ৩০০ ফিট সড়কে পুলিশের সাথে গামছা পার্টির গোলগুলি॥ নিহত ২

নিউজ ডেস্কঃ রাজধানীর খিলক্ষেত থানাধীন ডুমনি কালিমন্দির আহবপাড়ায় ৩০০ ফিট সড়কে পুলিশের সঙ্গে গোণাগুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার রাতে হাতিরঝিল থানার পুলিশ অভিযানে গেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ।নিহতরা হলেন, নাজমুল ও মোটা শাহীন। পুলিশের দাবি, নিহতরা ছিনতাইকারী দলের সদস্য। ঘটনাস্থল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, নিহত দুজনই ছিনতাইসহ চারটি খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাদের নামে একটি মামলা হাতিরঝিল থানায়, দুটি মামলা খিলক্ষেত থানায় এবং একটি মামলা ভাটারা থানায় তদন্তাধীন আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন