
নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি নির্বাচনে বিশ্বের বিভিন্ন দূতাবাসের কর্মরত ৭৪ জন দেশি-বিদেশি পর্যবেক্ষককে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ ইসরাইল হোসেন এর স্বাক্ষরিত চিঠিতে বিভিন্ন দূতাবাসের ৭৪ জন দেশি-বিদেশি পর্যবেক্ষকের নিরাপত্তা নিয়ে এ চিঠি প্রদান করেন তিনি। চিঠিতে উল্লেখ কার হয়, দেশে ঢাকাস্থ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত ৭৪ কর্মকর্তা। যার মধ্যে বেদেশি নাগরিক ৪৮ জন ও দেশি নাগরিক ২৮ জনকে নির্বাচন কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি তারা পর্যবেক্ষণ করবেন। তাদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান নির্বাচন কমিশন।