News71.com
 Bangladesh
 30 Jan 20, 10:49 PM
 72           
 0
 30 Jan 20, 10:49 PM

সহপাঠির শ্লীলতাহানির অভিযোগে নোবিপ্রবি ছাত্রকে বহিষ্কার॥

সহপাঠির শ্লীলতাহানির অভিযোগে নোবিপ্রবি ছাত্রকে বহিষ্কার॥

নিউজ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বহিস্কার করা হয়েছে একই বিভাগের শিক্ষার্থীকে। বহিষ্কৃত ছাত্রের নাম সামছুদ্দোহা মিরাজ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, 'শৃঙ্খলাবিধি লঙ্ঘন করে এক ছাত্রীর শ্লীলতাহানি করায় অভিযুক্ত ছাত্রকে আগামী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ দাখিল হলে বুধবার সন্ধ্যায় ছাত্রকে বহিষ্কারের নোটিশ দেয়া হয়েছে। গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন