
নিউজ ডেস্কঃ বৈশ্বিক প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ একটি উদাহরণ বলে মনে করে বিশ্বব্যাংক।বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার এ মন্তব্য করেন।এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রমাণ করতে পেরেছে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে কী করে দরিদ্রতা দূর করা যায়। তবে, প্রবৃদ্ধি বাড়াতে ও পরবর্তী ধাপে শক্তভাবে যেতে হলে অবশ্যই যুব সম্প্রদায়ের জন্য বেশি করে কাজের সুযোগ করে দিতে হবে।এ সময় মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছতে বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকারও আশা প্রকাশ করেন তিনি।