News71.com
 Bangladesh
 30 Jan 20, 11:42 AM
 108           
 0
 30 Jan 20, 11:42 AM

ট্রাফিক পুলিশকে চাঁদা না দেয়ায় পরিবহন শ্রমিকদের মারধর॥

ট্রাফিক পুলিশকে চাঁদা না দেয়ায় পরিবহন শ্রমিকদের মারধর॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশকে চাঁদা না দেয়ায় পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার দুপুরে মহাসড়কের পৈরতলা এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস থামিয়ে চালকের কাছে চাঁদা দাবি করে ট্রাফিক সার্জন ফজলে রাব্বি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই বাসের চালককে বেধড়ক পেটান তিনি। এ খবর ছড়িয়ে পড়লে মহাসড়কে চাঁদা বন্ধ ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পরিবহন শ্রমিকরা। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এক ঘণ্টা পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। এতে সড়কের যান-চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন