News71.com
 Bangladesh
 30 Jan 20, 11:38 AM
 166           
 0
 30 Jan 20, 11:38 AM

পিএইচডি জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষককে অব্যাহতি॥

পিএইচডি জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষককে অব্যাহতি॥

নিউজ ডেস্কঃ পিএইচডি থিসিস জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবুল কালাম লুৎফুল কবিরকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে পিএইচডি থিসিস জালিয়াতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ বিষয়ে উপ-উপাচার্যকে (শিক্ষা) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন