News71.com
 Bangladesh
 30 Jan 20, 11:38 AM
 181           
 0
 30 Jan 20, 11:38 AM

আবারও অত্যন্ত অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছেছে ঢাকার বায়ু দূষন॥

আবারও অত্যন্ত অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছেছে ঢাকার বায়ু দূষন॥

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নাম আবারও শীর্ষে উঠে এসেছে। ঢাকার পর দ্বিতীয় ও তৃতীয় দূষিত শহরের তালিকায় আছে যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন ও পাকিস্তানের লাহোর। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্র-ভিত্তিক এয়ার ভিজ্যুয়ারের তথ্যে চিত্র ফুটে উঠেছে। সকাল থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বায়ুমান দেখা গেছে ৪০৮ স্কোর। একই সঙ্গে বায়ু দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সবার শীর্ষে দেখাচ্ছে সংস্থাটি। তাদের তথ্য মতে আজ ঢাকার বায়ুতে সবচেয়ে ক্ষতিকর অতিসূক্ষ্ম ধূলিকণা PM2.5 এর পরিমাণ রয়েছে প্রতি ঘনমিটারে ৩৪২.২ মাইক্রোগ্রাম। এমন পরিস্থিতিতে নগরবাসীকে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, ঘরের জানালা বন্ধ রাখা, সাইকেল বা মোটরসাইকেল না চালানোর পরামর্শ গবেষকদের। একান্ত প্রয়োজনে বের হলেও অবশ্যই মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তারা। পরিবেশ অধিদপ্তরের মানমাত্রায় ৫০ একিউআই পর্যন্ত বায়ুমান স্বাভাবিক। সর্বোচ্চ ১৫০ মাইক্রোগ্রম পর্যন্ত PM2.5 সহ্য করতে পারে মানুষ। আর স্বাভাবিক মাত্রার সাত গুণ উপরে অবস্থান করছে ঢাকার বায়ুমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন