
নিউজ ডেস্কঃ সম্প্রতি পাকিস্তানের কাছে বাংলাদেশ দলের হেরে যাওয়া নিয়ে সংসদের হতাশা প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। যারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারছে না তাদের পরিবর্তে যারা সুযোগ সুনাম আনছে তাদের দিকে নজর দেয়ার কথা বলেছেন কেউ কেউ। জাতীয় সংসদে মঙ্গলবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিল-২০২০ এর ওপর জনমত যাচাই-বাছাই করার প্রস্তাব দিয়ে আলোচনাকালে বিরোধী দলীয় সংসদ সদস্যরা এসব কথা বলেন।এর আগে সোমবার (২৯ জানুয়ারি) পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ২-০ তে হারে বাংলাদেশ। বিষয়টি তুলে ধরে বিএনপির হারুনুর রশীদ বলেন, ক্রীড়াঙ্গন খুব একটা ভালো নেই। জানি না কী বিপর্যয় আমাদের ওপর দিয়ে যাচ্ছে।
এমপি হারুনুর রশীদ বলেন, ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিলে উল্লেখযোগ্য বিশেষ কোনো দিক নেই। কিছুদিন আগে দেখলাম ক্রীড়াঙ্গনগুলোতে ক্যাসিনো বিপ্লব চলছে। সেই ক্যাসিনো বিপ্লবে বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, অভিযোগ আনা হয়েছে- এটুকুই শেষ। তিনি বলেন, ক্রীড়াঙ্গনের অবস্থা খুব একটা ভালো নাই। যে কারণে এই বিলটি যে উদ্দেশ্যে আনা হয়েছে তা আরও পরীক্ষা-নিরীক্ষাপূর্বক শক্তিশালীকরণ, দৃঢ় এবং মজবুত করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উন্নতমানের ক্রীড়াবিদ তৈরি করতে পারি এরকম বিল আনেন। হারুন আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা করছে। সম্প্রতি পাকিস্তানে হোয়াইটওয়াশ হয়েছে, এটা আমাদের জন্য দুঃখজনক। ভারতেও হোয়াইটওয়াশ। জানি না কি বিপর্যয় আমাদের ওপর দিয়ে যাচ্ছে। যে কারণে আমি মনে করি, বিকেএসপিতে আরও নজর দেন। অহেতুক উল্লেখযোগ্য উদ্দেশ্যে কারণ ছাড়াই বিল নিয়ে আসছেন।