News71.com
 Bangladesh
 29 Jan 20, 11:16 PM
 61           
 0
 29 Jan 20, 11:16 PM

গুলশানে আওয়ামী লীগ মেয়রপ্রার্থীর পথসভায় সংঘর্ষ॥

গুলশানে আওয়ামী লীগ মেয়রপ্রার্থীর পথসভায় সংঘর্ষ॥

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে সাউর্থ পার্কে এক পথসভায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে উত্তরের মেয়র প্রার্থী আতিকুলের পথসভা চলছিল। পথসভার শেষ মূহূর্তে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের দু’গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এতে ওই স্থানে থাকা কিছু চেয়ার ভেঙে ফেলা হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গেছে, ঘটনাটি মেয়র প্রার্থী আতিকুলের সামনে ঘটেছে এবং এখানে মেয়র প্রার্থী ও কাউন্সিল প্রার্থীদের কর্মীরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ এসে সবাইকে পার্ক থেকে বের করে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন