News71.com
 Bangladesh
 29 Jan 20, 06:46 PM
 82           
 0
 29 Jan 20, 06:46 PM

গাইবান্ধায় অপহৃত গৃহবধূ উদ্ধার ॥ আটক ১

গাইবান্ধায় অপহৃত গৃহবধূ উদ্ধার ॥ আটক ১

নিউজ ডেস্কঃ গাইবান্ধায় ফাতেমা বেগম (২৪) নামে এক গৃহবধূকে অপহরণের পাঁচদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী মামুন শেখ নামে এক ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। আটককৃত মামুন শেখের বাড়ি পঞ্চগড় সদর উপজেলায়। সে পেশায় একজন ট্রাকচালক। পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি সদর উপজেলার তুলসীঘাট এলাকার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় ফাতেমা বেগম। পরদিন সকালে তার স্বামী শাহাদৎ ইসলাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। প রে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থান সনাক্ত করে পঞ্চগড় সদর এলাকার মামুন ইসলামের নিজ বাড়ি থেকে ফাতেমা বেগমকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মামুন শেখকে আটক করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন