News71.com
 Bangladesh
 29 Jan 20, 06:42 PM
 81           
 0
 29 Jan 20, 06:42 PM

ঢাকা সিটি নির্বাচনে বাইরে থেকে লোক এনে পরিস্থিতির অবনতি ঘটানো হতে পারে ॥ অতিরিক্ত পুলিশ কমিশনার

ঢাকা সিটি নির্বাচনে বাইরে থেকে লোক এনে পরিস্থিতির অবনতি ঘটানো হতে পারে ॥ অতিরিক্ত পুলিশ কমিশনার

নিউজ ডেস্কঃ আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বাইরে থেকে লোক এনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে একটি মহল- এমন তথ্য পাওয়ার কথা জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন সময় সংবাদকে জানান, যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। তিনি আরো বলেন, ঢাকার বাইরে থেকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পেশীশক্তি দেখানোর জন্য বিভিন্নজনকে এনে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পারে এবং করবে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাসহ আমরা অবগত। আসলে এগুলো ঘটছে কি না? সেই বিষয়েও আমরা তৎপর রয়েছি। এদিকে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, আমি খুবই দুঃখের সাথে বলছি, যেসব কাউন্সিলর মনোনয়ন পেয়েছে তাদেরকে দেখে দেয়া হয় না। আমরা বিভিন্ন রকমের অপবাদ শুনি তারা সন্ত্রাসের যুক্ত বা তারা সন্ত্রাস পালে। আর এই সময়ে তারা বল প্রয়োগের চেষ্টা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন