News71.com
 Bangladesh
 29 Jan 20, 11:44 AM
 117           
 0
 29 Jan 20, 11:44 AM

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান॥ প্রধান অতিথি নরেন্দ্র মোদি

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান॥ প্রধান অতিথি নরেন্দ্র মোদি

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপন শুরু হতে চলেছে। আগামী ১৭ মার্চ ঢাকায় এই উদযাপন শুরু হবে। এই উপলক্ষ্যে সেদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।এই আমন্ত্রণের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে গেল ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও চিড় ধরেনি।সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সবদিক ঠিক থাকবে অনুষ্ঠানের একদিন আগেই ঢাকাই পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যা শেষ হাসিনাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন