News71.com
 Bangladesh
 29 Jan 20, 11:27 AM
 107           
 0
 29 Jan 20, 11:27 AM

বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনেছে বিএনপি॥ওবায়দুল কাদের

বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনেছে বিএনপি॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র দখলের জন্য বিএনপি বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনেছে।মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে চায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরা আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা করেছে। তারা যে কর্মকাণ্ড করেছে তার ভিডিও ফুটেজ আছে। নির্বাচন কমিশন বিষয়টি নজরে নিবেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দায়িত্ব নির্বাচন কমিশনের।সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দলের অবস্থান জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বিদ্রোহী প্রার্থীর জন্য নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে, এমন খবর কি এখন পর্যন্ত আছে? আমরা অভ্যন্তরীণভাবে বিষয়গুলো দেখছি। এগুলো আমাদের ওপর ছেড়ে দিন। এটা আপনাদের (সাংবাদিক) বিষয় নয়, এটা আমাদের বিষয়। আমাদের শৃঙ্খলা কমিটি আছে, তারা সেগুলো দেখবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন