News71.com
 Bangladesh
 29 Jan 20, 11:09 AM
 72           
 0
 29 Jan 20, 11:09 AM

দাঁড়িয়ে থাকা ভেকুতে মোটরসাইকেলের ধাক্কা ॥ প্রাণ গেল ৩ আরোহীর

দাঁড়িয়ে থাকা ভেকুতে মোটরসাইকেলের ধাক্কা ॥ প্রাণ গেল ৩ আরোহীর

নিউজ ডেস্কঃ হিলির পার্শ্ববর্তী বিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ভেকু মেশিনে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলা স্বপ্নপূরী এলাকার সেগুনবাগান এলাকার সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), সেতাবুল ইসলামের ছেলে ওসমান গনি (৩০) এবং একই গ্রামের বিপ্লব হোসেন (৩০)। স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেলে তিন যুবক নবাবগঞ্জে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় কালভার্ট নির্মাণ কাজে ব্যবহৃত দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। আহত অবস্থায় আরেক যুবককে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন