News71.com
 Bangladesh
 28 Jan 20, 01:03 PM
 74           
 0
 28 Jan 20, 01:03 PM

ছাত্রলীগ কর্তৃক যুবলীগ নেতার রগ কর্তন॥

ছাত্রলীগ কর্তৃক যুবলীগ নেতার রগ কর্তন॥

নিউজ ডেস্কঃ রাঙামাটিতে এক যুবলীগ নেতার পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে।সোমবার রাতে জেলা শহরের প্রত্যাশা ক্লাবের কাছে এ হামলা হয় বলে আহত নাসির উদ্দিন জানিয়েছেন।গুরুতর আহত নাসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নাসির রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন।আহত নাসির সাংবাদিকদের বলেন, রাত ৮টার দিকে শহরের হ্যাপির মোড় থেকে নিউ কোর্ট বিল্ডিংয়ের দিকে যাওয়ার সময় যুবলীগ নেতা ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আরিফ তাকে পুরনো বিবাদ ভুলে সমঝোতার প্রস্তাব দেন এবং শহরের প্রত্যাশা ক্লাবের দিকে ডেকে নেন। “সেখানে যাওয়ামাত্রই আগে থেকেই ওৎ পেতে থাকা জেলা ছাত্রলীগ সভাপতি সুজনসহ কয়েকজন আমাকে কিরিচ চাপাতি দিয়ে কোপানো শুরু করেন। এক পর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করি এবং অজ্ঞান হয়ে যাই। পরে কে বা কারা আমাকে হাসপাতালে রেখে গেছে আমি জানি না।”নাসির অভিযোগ করেন, জ্ঞান হারানোর আগে হামলাকারিদের মধ্যে জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, জেলা যুবলীগের সহসম্পাদক মিজান, যুবলীগ ৭ নম্বর ওয়ার্ড কমিটির সেক্রেটারি আরিফকে চিনতে পেরেছেন। এ সময় আরও অন্তত ১০/১৫ জন ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন