News71.com
 Bangladesh
 28 Jan 20, 12:58 PM
 53           
 0
 28 Jan 20, 12:58 PM

বিদেশে প্রায় ৯৩ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভিসার মেয়াদ নেই ॥ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশে প্রায় ৯৩ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভিসার মেয়াদ নেই ॥ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, দক্ষিণ কোরিয়া এবং ইরানে ৯৩ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোববার (২৬ জানুয়ারি) ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি এম আবদুল লতিফের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, দক্ষিণ কোরিয়া এবং ইরানে ছাড়া আরও অনেক দেশে প্রবাসী শ্রমিক রয়েছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি। আবদুল মোমেন বলেন, সংযুক্ত আরব আমিরাতে ৮০ হাজার, কুয়েতে পাঁচ হাজার, মিসরে চার হাজার, দক্ষিণ কোরিয়ায় আড়াই হাজার এবং ইরানে দেড় হাজার বাংলাদেশি শ্রমিকের মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বসবাস করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন