News71.com
 Bangladesh
 28 Jan 20, 12:57 PM
 61           
 0
 28 Jan 20, 12:57 PM

বাণিজ্যমেলার সময় বাড়ল চারদিন ।।

বাণিজ্যমেলার সময় বাড়ল চারদিন ।।

নিউজ ডেস্কঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মেয়াদ চার দিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার মেলা চলাকালীন গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল। সেইসঙ্গে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে মেলা বন্ধ থাকবে। এ কারণে ব্যবসায়ীদের ক্ষতির কথা জানিয়ে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বড়ানোর প্রস্তাব পাঠালে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করে। আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বরাত দিয়ে সময় সংবাদকে এই তথ্য জানায়। নিয়মানুযায়ী, এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসর। এ মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, দুবাই, ইতালি ও তাইওয়ানের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার প্রথম থেকেই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এবার ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেশ কম। মেলার প্রথম ১৩ দিন গড়ে ৪-৫ হাজার দর্শনার্থী হয়েছে বলে অভিমত মেলার গেট ইজারা পাওয়া প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের মালিক মীর শহিদুলের। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন (১০ জানুয়ারি) বাণিজ্য মেলা বন্ধ রাখা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন