News71.com
 Bangladesh
 27 Jan 20, 04:48 PM
 147           
 0
 27 Jan 20, 04:48 PM

বাগেরহাটে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

বাগেরহাটে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

সাকিব হাসান জনি (বাগেরহাট) বাগেরহাট ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।গতকাল খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সকালে থেকে বিকাল পর্যন্ত বাগেরহাট জেলা ট্রাফিক বিভাগের চলমান এই অযান্ত্রিক যান হাইড্রোলিক হর্ন অপসারণ ও সচেতন মূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শহর ও যানবাহন পরিদর্শক মোঃ আশরাফুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে চলমান এ অভিযানের ৫ দিনে প্রায় শতাধিক অবৈধ নসিমন-করিমন ও থ্রি হুইলার গাড়ি আটক করা হয়। এবং বাস ও ট্রাকের হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে।এ সময় তার সঙ্গীয় ফোর্স হিসাবে ছিলেন, সার্জেন্ট মেহেদী ইমাম, টি এস আই আব্দুল মান্নান, সার্জেন্ট মেহেদী হাসান এ এস আই সাগর। তিনি আরো বলেন চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন