
নিউজ ডেস্কঃ কুমিল্লার চান্দিনায় মোবাইল ফোন ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে হত্যা করার অভিযোগ উঠেছে।রোববার রাতে উপজেলার নূরীতলা এলাকায় চলন্ত মাইক্রোবাসে মিজানুর রহমান (৩৭) নামে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়।নিহত মিজানুর কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের বরাট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি মুরগী ব্যবসায়ী ছিলেন।নিহতের ভাগিনা রাসেল জানান, সকালে উপজেলার বরাট বাজারে মিজানুরের দোকান থেকে মুরগী কেনেন পার্শ্ববর্তী সাইতলা গুচ্ছ গ্রামের আহাম্মদ আলী (২২)। ওই সময়ে মিজানুরের ছোট ভাই সুফী দোকানে ছিলেন। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামি আহাম্মদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।