News71.com
 Bangladesh
 27 Jan 20, 02:41 PM
 72           
 0
 27 Jan 20, 02:41 PM

নেশার টাকা না পেয়ে শিশুপুত্রকে গলা কেটে হত্যার চেষ্টা॥

নেশার টাকা না পেয়ে শিশুপুত্রকে গলা কেটে হত্যার চেষ্টা॥

নিউজ ডেস্কঃ নেশার টাকা না পেয়ে কাওসার আহমেদ নামে দুই বছরের এক শিশু সন্তানকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে বাবাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনার পর গুরুত্বর আহত অবস্থায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  গতকাল রোববার (২৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে গাজীপুরের বারতোপা এলাকায়।  পুলিশ বলছে, আটককৃত মোহাম্মদ রাজুর দেহ তল্লাশি করে রক্তমাখা ছুরি, ইয়াবা খাওয়ার পাইপ পাওয়া গেছে। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারে ঝগড়া, মারামারি করতো রাজু। প্রতিদিনের মত স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রী কাজে চলে গেলে এমন ঘটনা ঘটায়। আটককৃতের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার রামপুরা গ্রামে। সে বারতোপা গ্রামের মহর আলীর বাড়িতে ভাড়া থাকতো। ঘটনার সময় স্ত্রী স্থানীয় খান টেক্স নামের একটি কারখানায় তার কর্মস্থলে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন