
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা ও যশোরের স্থল সীমান্ত এলাকায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। সাতক্ষিরার স্বাস্থ্য বিভাগ জানায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি পাওয়ার পরই ভোমরা ইমিগ্রেশন এলাকায় ক্যাম্প করা হয়েছে। ভাইরাসের ঝুঁকি এড়াতে ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থলবন্দর সীমান্তে ভারত, চীন থেকে আসা সব যাত্রীদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। প্যারা মেডিকেল চিকিৎসকের সমন্বয়ে গঠিত চার সদস্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন।