News71.com
 Bangladesh
 26 Jan 20, 10:35 PM
 95           
 0
 26 Jan 20, 10:35 PM

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা মুখোমুখী সংঘর্ষ ॥ নিহত ২

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা মুখোমুখী সংঘর্ষ ॥ নিহত ২

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার সীমান্তবর্তী ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের কুমারগাতা ইউনিয়নের গন্ধর্বপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুক্তাগাছার বাসিন্দা মধুপুর পৌরসভার উপ সহকারী প্রকৌশলী হায়দর আলী বীর বিক্রমের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও অজ্ঞাত ৩৬ বছর বয়সী এক নারী । আহত শিশুসহ ৫ জন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । হতাহতরা অটোরিকশার যাত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন