News71.com
 Bangladesh
 26 Jan 20, 12:30 PM
 87           
 0
 26 Jan 20, 12:30 PM

পঁচাত্তরের মতোই দেশে এখন একদলীয় শাসন চলছে ॥ ব্যারিষ্টার মওদুদ আহমদ

পঁচাত্তরের মতোই দেশে এখন একদলীয় শাসন চলছে ॥ ব্যারিষ্টার মওদুদ আহমদ

নিউজ ডেস্কঃ পঁচাত্তরের মতোই দেশে এখন ‘একদলীয় শাসন’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।তিনি বলেন, এ দেশে আজকে যা চলছে একদলীয় শাসন। ১৯৭৫ সালের একদলীয় শাসনের চিন্তা-ধ্যান-ধারণা এখন চলছে। ওই সময়ে যেমন কোনো রাজনীতি ছিল না, এখনও দেশে কোনো রাজনীতি নেই। এখন কোনো কার্যকর সংসদ নেই, আইনের শাসন নেই। বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নেই। গতকাল শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংসদে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠার দিবসে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

 

মওদুদ আহমদ বলেন, ১৯৭৫ সালে সংবিধান সংশোধন করে আনুষ্ঠানিকভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল। ঠিক এখন অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুকৌশলে সেই একই ব্যবস্থা অনানুষ্ঠানিকভাবে চলছে। গণতন্ত্রের আবরণে দেশে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের আর্ভিভাব ঘটিয়েছে সরকার। মুক্তিযুদ্ধের চেতনা সবই তারা ধ্বংস করে দিয়েছে।এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে তিনি বলেন, আজকের এই দিনে জাতির প্রত্যয় হল- দেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্বহাল করার জন্য সব দেশপ্রেমিক রাজনৈতিক দল-মত-শ্রেণি, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ছাত্র-যুবকসহ সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যেতে হবে। আমরা মনে করি মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা এবং গণতন্ত্রের জয় অবশ্যম্ভাবী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন