News71.com
 Bangladesh
 25 Jan 20, 12:31 PM
 104           
 0
 25 Jan 20, 12:31 PM

ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে বাগেরহাটের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা॥

ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে বাগেরহাটের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা॥

নিউজ ডেস্কঃ বাগেরহাটের শরণখোলায় দশম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর মা।  বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান আহম্মেদ (বিএসসি) ও সহকারী শিক্ষক মো. শাহিনুজ্জামান শাহিনের বিরুদ্ধে শরনখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে ছাত্রীর মা বলেন করেন, চলতি বছরের ১৮ জানুয়ারী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নাম তালিকাভুক্ত করতে বিদ্যালয়ে যায় তার মেয়ে। ওই সময় শিক্ষক শাহিনুজ্জমান শাহীন তাকে ডেকে যৌন উত্তেজনামূলক বিভিন্ন কথা বলে এবং শ্লীলতাহানি করে। বিষয়টি সাথে সাথে প্রধান শিক্ষককে জানালে তিনি শাহিনের পক্ষ নিয়ে গালমন্দ করে আমার মেয়েকে স্কুল থেকে বের করে দেন। 

ওই লজ্জা ও অপমান সইতে না পেরে স্কুল থেকে বের হয়ে কীটনাশক (বিষ) পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এর সঠিক বিচার চাই। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ওই শিক্ষক শাহিনুজ্জামান এর আগেও এ ধরনের কাজ করেছেন। ওই বিদ্যালয়ে সেসব বিষয়ে স্থানীয়ভাবে শালীসের মাধ্যমে শাহিনুজ্জামানকে জরিমানা করে মাফ করে দেওয়া হয়। প্রধান শিক্ষক মো. সুলতান আহম্মেদ বলেন, ওই শিক্ষার্থী আমার কাছে কোনো অভিযোগ করেনি। বরং অসুস্থতার খবর শুনে আমি হাসপাতালে দেখতে গিয়ে ছিলাম। এছাড়া এ বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের কোনো শিক্ষক ওই ছাত্রীর সাথে খারাপ আচরণ করে থাকলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ বলেন, অভিযোগটি আমলে নিয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন