News71.com
 Bangladesh
 25 Jan 20, 12:23 PM
 81           
 0
 25 Jan 20, 12:23 PM

রাজধানীর বিভিন্ন এলকায় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক॥

রাজধানীর বিভিন্ন এলকায়  আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক॥

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চার ডাকতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, সক্রিয় চার ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোটরসাইকেল, পিস্তল, গুলি ও ছুরি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন