News71.com
 Bangladesh
 25 Jan 20, 12:22 PM
 105           
 0
 25 Jan 20, 12:22 PM

খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নব্য জেএমবি’র দুই সদস্য আটক॥

খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নব্য জেএমবি’র দুই সদস্য আটক॥

নিউজ ডেস্কঃ জঙ্গি দল নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। নব্য জেএমবি’র সদস্য দুইজন নাম নুর মোহাম্মদ অনিক (২৪) এবং মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩)।শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি পুলিশের একটি বিশেষ টিম খুলনার গল্লামারী খোরশেদ নগর হাসনাহেনা নামে ৪ তলা বিল্ডিংয়ের নিচতলা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়।আজ শনিবার সকালে কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছেন।মিডিয়া ব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন