News71.com
 Bangladesh
 25 Jan 20, 12:19 PM
 70           
 0
 25 Jan 20, 12:19 PM

নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ॥

নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে তরুণ। এ ঘটনায় শুক্রবার রাত ৮টার দিকে ভুক্তভোগী পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক মনিরুল ইসলাম তারেক (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত তারেক উপজেলার রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াতী ভূঞা বাড়ির মো. খানের ছেলে।পরে ভিকটিমের মা বাদী হয়ে রাত সাড়ে দশটার দিকে ধর্ষক ও তার সহযোগী চরকাঁকড়া ইউনিয়নের আহছান উল্যার ছেলে মো. নাহিদকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

লিখিত অভিযোগে জানা যায়, গত বুধবার আটককৃত তারেক ফাজিল প্রথম বর্ষের মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর একটি আবাসিক হোটেলে নিয়ে তোলে। সেখানে ওই মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর পরিবার ঘটনাটি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অভিযুক্ত তরুণের বিরুদ্ধে ধর্ষিতার পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।আটককৃত তরুণকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়া এ ঘটনায় পলাতক আরও এক আসামিকে আটক করার চেষ্টা করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন