
নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় নতুন রেল স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার সন্নিকটে নির্মিত নতুন রেল স্টেশন সরেজমিনে পরিদর্শন আসেন। তিনি কিছুটা পথ ট্রলিতে করে ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন- রেল বিভাগের জিএম মিহির কান্তি, চীপ কমান্ডার আব্দুল খাত্তাব ভূঁইয়া, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্যা, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান আল হাবিব, উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদসহ রেল বিভাগ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। এ সময় রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই ফরিদপুর এক্সপ্রেস এখন থেকে রাজবাড়ী এক্সপ্রেস নামে চলাচল করবে। তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর রোববার ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত ৬৪ কিলোমিটার রেল চলাচল শুরু হবে।