News71.com
 Bangladesh
 24 Jan 20, 12:22 PM
 114           
 0
 24 Jan 20, 12:22 PM

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌননির্যাতন ॥ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আটক

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌননির্যাতন ॥ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আটক

নিউজ ডেস্কঃ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে নাটোরে মুক্তিযুদ্ধ মঞ্চের এক নেতাকে বুধবার আটক করেছে পুলিশ। আটক মহিউদ্দিন ফারুক অপু নলডাঙ্গা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ও নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ থেকে সম্প্রতি অনার্স পরীক্ষা দিয়েছেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হুমায়ুন কবীর জানান,  গতকাল বুধবার নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে ওই ছাত্রী অভিযোগ করলে পুলিশ অপুকে আটক করে। আটক অপু এবং অভিযোগকারী ছাত্রী উভয়ের বাড়িই নলডাঙ্গা উপজেলায়। সে সূত্রে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি হুমায়ুন কবীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন