News71.com
 Bangladesh
 23 Jan 20, 08:31 PM
 78           
 0
 23 Jan 20, 08:31 PM

ইশরাকই ঢাকাকে আধুনিক নগর হিসেবে গড়তে পারবেন॥ মির্জা ফখরুল

ইশরাকই ঢাকাকে আধুনিক নগর হিসেবে গড়তে পারবেন॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ১ ফেব্রুয়ারি ঢাকাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে ঢাকাবাসী তাদের আগামী দিনের নেতা নির্বাচিত করবেন। তারা এমন একজনকে নির্বাচিত করবেন যিনি হবেন সাহসী ও ভবিষ্যতে ঢাকাকে একটি সত্যিকার অর্থে আধুনিক নগর হিসেবে গড়ে তুলবেন। সেজন্য ঢাকাবাসীর পক্ষ থেকে আপনাদের প্রিয় নেতা সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ সন্তান ইশরাক হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের পক্ষে গণসংযোগে হাইকোর্ট গেটে দাঁড়িয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।  মির্জা ফখরুল বলেন, আমাদের এই তরুণ নেতা যিনি ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টি আকৃষ্ট করেছেন তার সাহসী বক্তব্যের মধ্যে দিয়ে। তার বক্তব্য প্রমাণ করেছে যে তিনিই একমাত্র নেতা যিনি ঢাকা সিটি করপোরেশনকে নেতৃত্ব দিতে পারেন। 

 

 

তিনি বলেন, সরকার নির্বাচনকে ছেলে খেলার দিকে নিয়ে যাচ্ছে। এই সরকার ইভিএম-এ নির্বাচন করতে যাচ্ছে। কারণ তারা জানে ইভিএম ছাড়া তাদের নির্বাচন করা সম্ভব না। আমরা বারবার ইভিএমের বিরোধিতা করেছি। তারপরও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা জানি জনতার মধ্যে যে জোয়ার উঠেছে, ইশরাক মানুষের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি করেছেন সেই ভালোবাসার শক্তি নিয়ে এই সরকারের সমস্ত অপকৌশলকে বিলীন করে দেবেন।   এই নির্বাচন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা দেখেছেন নির্বাচন শুরু হওয়ার পর থেকে ইশরাকের ওপর আক্রমণ হয়েছে। তাবিথের ওপর আক্রমণ হয়েছে। মঙ্গলবার উত্তরের প্রার্থী তাবিথের ওপরে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। আমরা নিন্দা জানিয়েছি ও প্রতিবাদ করছি। এখন পর্যন্ত এই ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতারের আহ্বান জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন