News71.com
 Bangladesh
 22 Jan 20, 09:00 PM
 388           
 0
 22 Jan 20, 09:00 PM

সাবেক ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর ২ এপিএসকে দুদকে তলব॥

সাবেক ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর ২ এপিএসকে দুদকে তলব॥

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন হাসপাতালে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে যন্ত্রপাতি সরবরাহে সহায়তা করার অভিযোগে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দুই এপিএসকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক শামসুল আলমের সই করা চিঠিতে ২৭ জানুয়ারি জিজ্ঞাসাবাদে তাকে তলব করা হয়।  নোটিশে বলা হয়, ঠিকাদারদের ওয়ার্ক অর্ডার সুবিধা পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অবৈধ সম্পদ অর্জন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের এপিএস ও বর্তমানে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ পরিচালক মীর মোশাররফ হোসেন। একই অভিযোগে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সদ্য সাবেক এপিএস মোহাম্মদ আরিফুর রহমান শেখকে ২৩ জানুয়ারি তলব ‌করা চিঠি দেয় সংস্থাটি। তবে দুদকের অভিযোগের পর স্বাস্থ্যমন্ত্রীর এপিএসের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন