News71.com
 Bangladesh
 22 Jan 20, 08:58 PM
 106           
 0
 22 Jan 20, 08:58 PM

রাস্তা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন॥

রাস্তা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধায় রাস্তা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের লক্ষীপুর বাজারে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।  শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সদর উপজেলার লক্ষীপুর বাজারের রাস্তাটি সংস্কার করা হয় না। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি এবং সবসময় কাদা লেগে থাকে। এতে করে বিদ্যালয়গামী শিক্ষাথী ও এলাকাবাসীর চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়। এই সমস্যা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মিলে আধাঘণ্টা সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে রাস্তা সংস্কার না করা হলে পরবর্তীতে বড় ধরনের কর্মসূচী দেওয়ার আল্টিমেটাম দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন