News71.com
 Bangladesh
 22 Jan 20, 11:41 AM
 88           
 0
 22 Jan 20, 11:41 AM

বলিউডের জন্যই পাকিস্তানে যৌন অপরাধ বাড়ছে ॥ প্রধানমন্ত্রী ইমরান খানের

বলিউডের জন্যই পাকিস্তানে যৌন অপরাধ বাড়ছে ॥ প্রধানমন্ত্রী ইমরান খানের

নিউজ ডেস্কঃ ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত সোমবার (২০ জানুয়ারি) পাকিস্তানের ডিজিটাল মিডিয়ার বিশিষ্ট লোকজনদের সঙ্গে এক আলোচনাসভায় যোগ দেন ইমরান খান। সেখানে পাকিস্তানে যৌন অপরাধ বৃদ্ধির জন্য ভারতকেই দায়ী করে তিনি।পাকিস্তানের অর্থনীতি-সমাজের সামনে চ্যালেঞ্জ প্রসঙ্গে ইমরান বলেন, মোবাইলের ব্যাপক ব্যবহারের ফলে দেশের ছোট ছোট ছেলে মেয়েদের হাত এমন সব বিষয়বস্তু চলে আসছে যা আগে ভাবাই যেত না। স্কুলে ড্রাগের প্রচলন বাড়ছে দ্রুত। দ্বিতীয়ত দেশের যৌন অপরাধ লাফিয়ে বাড়ছে। বাড়ছে শিশু পর্নগ্রাফির প্রচলন।ইমরান খান বলেন, আমরা যেসব বিনোদনমূলক জিনিস দেখি তা প্রথমে তৈরি হয় হলিউডে। সেখান থেকে তা আসে বলিউডে। তারপর আসে পাকিস্তানে। এমনকিছু জিনিস পশ্চিমি দুনিয়ার সংস্কৃতি আসছে যা আমরা বুঝি না। বলিউডের সবচেয়ে খারাপ জিনিসটা আমরা নিচ্ছি। এতে আমাদের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। এর প্রভাব ভারতে পড়ছে। আমাদের এখানেও দেখতে পাবেন। বলিউডে যেসব ড্রামা তৈরি হয় তার সঙ্গে আমাদের সংস্কৃতির যোগ নেই।  এর জন্য অল্টারনেটিভ তৈরি করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন