News71.com
 Bangladesh
 22 Jan 20, 11:37 AM
 49           
 0
 22 Jan 20, 11:37 AM

গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণে কমিটি কেন নয় ॥ হাইকোর্ট

গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণে কমিটি কেন নয় ॥ হাইকোর্ট

নিউজ ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের গায়ে প্রদর্শনের জন্য সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণে কমিটি গঠনে দ্রুত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সময় দেয়ার পাশাপাশি এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ১ মার্চের মধ্যে জ্বালানি সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে জানাতে বলেছে আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, খোলাবাজারে বিক্রির সময় এলপিজি সিলিন্ডারের গায়ে মূল্য লেখা না থাকায় বিক্রেতারা যে যার মত দাম নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে। সেজন্য এ নির্দেশনা আসলো। 

 

 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মূল কাজ হলো জ্বালানির যৌক্তিক মূল্য নির্ধারণ করা। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই বিষয়ে তাদের কোনো কর্মকাণ্ড নেই।ফলে এলপিজি গ্যাসের ক্রমবর্ধমান বাজারে এক ধরনের অরাজকতা বিরাজ করছে বলে জানান তিনি। ১৩ জানুয়ারি এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সিলিন্ডার গ্যাসের মূল্য নির্ধারণের জন্য কমিশন গঠন করে নির্ধারিত মূল্য সিলিন্ডারের গায়ে প্রদর্শনের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেন দায়ের করেন এ আইনজীবী। সিলিন্ডারের দামে অরাজকতার উদাহরণ টেনে এ আইনজীবী বলেন, গত নভেম্বরে আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্রাসের দাম প্রতি টনে (এক হাজার কেজি) ১০ ডলার (প্রায় ৮৫০ টাকা) বাড়ল। তারপর এখানে ১২ কেজির সিলিন্ডারের দাম একলাফে ১৩০ টাকা বাড়ানো হলো। যেখানে আন্তর্জাতিক বাজারে কেজিতে ৮৫ পয়সা বাড়ে সেখানে দেশের বাজারে কেজিতে প্রায় ১১টাকা বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন