News71.com
 Bangladesh
 22 Jan 20, 11:32 AM
 76           
 0
 22 Jan 20, 11:32 AM

ভবিষ্যতে দলে পদ পাবেন না আওয়ামী লীগের বিদ্রোহীরা।।

ভবিষ্যতে দলে পদ পাবেন না আওয়ামী লীগের বিদ্রোহীরা।।

নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগ। যারা দলের নির্দেশ শেষ পর্যন্ত মানবেন না, ভবিষ্যতে কোনো কমিটিতে তাদের স্থান দেওয়া হবে না। তবে তাদের দলের সদস্য পদ থাকবে। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রায় দেড়শ’ বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছেন। এই নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৭০ জনের বেশি। পাশাপাশি উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে ৫০ জনের বেশি বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের এই বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তাদের বার বার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য। যারা এই নির্দেশ মানছেন না তাদের ব্যাপারে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তবে বর্তমানে ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় পদ থেকে বাদ দেওয়ার কোনো বিষয় নেই। এ কারণে অনেকেই সাংগঠনিক শস্তির বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু তারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় ভবিষ্যতে দলীয় রাজনীতিতে নেতৃত্ব পর্যায়ে আসতে পারবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন