News71.com
 Bangladesh
 21 Jan 20, 06:18 PM
 76           
 0
 21 Jan 20, 06:18 PM

গাবতলীতে তাবিথের প্রচার মিছিলে হামলা॥

গাবতলীতে তাবিথের প্রচার মিছিলে হামলা॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা হয়েছে। এতে তাবিথ আউয়ালও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোয়া ১১ টার দিকে এই এলাকায় গণসংযোগ করছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।এসময় পিছন থেকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইট তাবিথের শরীরে এসেও পড়ে। এতে আহত হন কয়েকজন প্রচারকর্মী। মঙ্গলবার সকাল ১০ টা ৫০ মিনিটের সময়ে গাবতলী  পর্বত সিনেমা হলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি। তাবিথ আউয়াল অভিযোগ করে বলেন, ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কমিশনার প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে। হামলার পরেও গণসংযোগ অব্যাহত রেখেছেন তাবিথ। ভোটাররা যাতে সুষ্ঠু ভয় ভীতি ছাড়া নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান তাবিথ। তাবিথ আউয়াল বলেন, ভোটারা সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছেন। ইভিএম নিয়ে ভোট নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কি না।তিনি বলেন, ইসি নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। এখন তারিখ নিয়ে সুষ্ঠ সমাধানে আসতে পেরেছে। আমরা আশা করবো ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করবে। তবে আমরা ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারেরা ভোট দিতে পারলে বিজয় নিশ্চিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন