News71.com
 Bangladesh
 21 Jan 20, 06:17 PM
 65           
 0
 21 Jan 20, 06:17 PM

৩২ বছর আগের গণহত্যা মামলায় পুলিশের সাবেক ৫ সদস্যের মৃত্যুদণ্ড॥

৩২ বছর আগের গণহত্যা মামলায় পুলিশের সাবেক ৫ সদস্যের মৃত্যুদণ্ড॥

নিউজ ডেস্কঃ এরশাদ বিরোধী আন্দোলনের সময় ১৯৮৮ সালে চট্টগ্রামের লালদীঘির ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টার ঘটনায় দায়ের করা ‘চট্টগ্রাম গণহত্যা’ মামলার রায় প্রদান করা হয়েছে। রায়ে তত্কালীন পাঁচ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিভাগীয় বিশেষ জজের অতিরিক্ত দায়িত্বে থাকা চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কোতোয়ালি থানার তত্কালীন প্যাট্রল ইন্সপেক্টর গোবিন্দ চন্দ্র মণ্ডল (মামলার বিচার শুরুর পর থেকে পলাতক), সাবেক পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান, প্রদীপ বড়ুয়া, মো. আব্দুলাহ এবং মমতাজ উদ্দিন।চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পিপি অ্যাডভোকেট মেজবাহউদ্দিন চৌধুরী জানান, ৩২ বছর আগে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘির ময়দানে আয়োজিত সমাবেশে যাবার পথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে নিহত হন ২৪ জন। আহত হন কমপক্ষে দুই শতাধিক মানুষ। ঘটনাটি ‘চট্টগ্রাম গণহত্যা’ হিসেবে পরিচিতি পায়। এই ঘটনায় নিহতরা হলেন—হাসান মুরাদ, মহিউদ্দিন শামীম, স্বপন কুমার বিশ্বাস, এথেলবার্ট গোমেজ কিশোর, স্বপন চৌধুরী, অজিত সরকার, রমেশ বৈদ্য, বদরুল আলম, ডি কে চৌধুরী, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, সবুজ হোসেন, কামাল হোসেন, বি কে দাশ, পঙ্কজ বৈদ্য, বাহার উদ্দিন, চান্দ মিয়া, সমর দত্ত, হাশেম মিয়া, মো. কাশেম, পলাশ দত্ত, আব্দুল কুদ্দুস, গোবিন্দ দাশ, মো. শাহাদাত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন