News71.com
 Bangladesh
 20 Jan 20, 11:42 PM
 99           
 0
 20 Jan 20, 11:42 PM

বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নানের দাফন সম্পন্ন॥

বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নানের দাফন সম্পন্ন॥

 

নিউজ ডেস্কঃ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে।  সোমবার (২০ জানুয়ারি) আসর নামাজের শেষে সারিয়াকান্দি উপজেলা ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ জানাজা নামাজ শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রয়াত ওই সংসদ সদস্যের মরদেহ ঢাকা থেকে প্রথমে সোনাতলা এবং পরে সারিয়াকান্দি উপজেলায় নেওয়া হয়। দুই উপজেলাতেই হাজার হাজার মানুষের ঢল নামে তাদের প্রিয় নেতার মরদেহ এক বার দেখার জন্য। সোমবার ঢাকায় সংসদ ভবনে জানাজা নামাজ শেষে হেলিকপ্টারে করে আব্দুল মান্নানের মরদেহ নেওয়া আনা বগুড়া সোনাতলা উপজেলায়। সেখানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে তার মরদেহে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত নেতার প্রতি গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাখাওয়াত হোসেন শফিক, ফয়েজ আহাম্মদসহ জেলা আওয়ামী লীগের নেতারা জানাজায় অংশ নেন। ওই মাঠে জানাজা নামাজ শেষে মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান সারিয়াকান্দি উপজেলায়। সেখানে ডিগ্রি কলেজ মাঠে শেষ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন