News71.com
 Bangladesh
 20 Jan 20, 11:14 AM
 101           
 0
 20 Jan 20, 11:14 AM

শুধু রাজপথ নয়॥সিটি নির্বাচনের প্রচারণা চলছে ডিজিটাল মাধ্যমেও

শুধু রাজপথ নয়॥সিটি নির্বাচনের প্রচারণা চলছে ডিজিটাল মাধ্যমেও

নিউজ ডেস্কঃ শুধু রাজপথে নয়, সিটি নির্বাচনের প্রচারণা চলছে ডিজিটাল মাধ্যমেও। কেউ কেউ বেছে নিয়েছেন ব্যতিক্রমী সব উপায়। ভোটের ফলাফল যাই হোক, এর মধ্যেই প্রচারণায় নজর কাড়তে সক্ষম হয়েছেন প্রার্থীদের অনেকে। পিছিয়ে নেই মেয়র প্রার্থীরাও। ভোটোরদের কাছে তাদের প্রতিশ্রুতি আর কর্মসূচি জানাচ্ছেন গানে গানে। এরমধ্যেই ভাইরাল হয়ে গেছে গানটি। লক্ষাধিক দর্শকের কাছে পরিচিত তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী ডেইজি আপা। পাড়ায় মহল্লায় তার প্রচারণায়ও প্রাধান্য পাচ্ছে এই গান। জানালেন, ভিন্নধর্মী এ গানের কারণে দেশ বিদেশ থেকে পাচ্ছেন প্রচুর সাড়া।

এবার ভোটের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি মেয়র প্রার্থীদের। কারো ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৬ লাখ তো, কারো ৪০ লাখ। ভোটের আগেই যেন অন্য ভোট সেখানে। প্রচারণার নানা রং, নানা ঢং। এক একের জনের গানে একেক কথা, একেক সুর। তবে সালাম দিয়ে ভোটটা চাইতে ভুলছেন না কেউ। সাধারণ ভোটাররা জানান, এখন ডিজিটাল যুগ। তথ্যপ্রযুক্তিতের সাহায্যে প্রচারণা চালানো হচ্ছে, সেভাবে ফেসবুকের মাধ্যমে সবাই ভোটের বিষয়ে জেনে যাচ্ছি।ভোটের সময়টাকে কাজে লাগিয়ে অনেকেই ছুটছেন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে। ছাপাখানার মতো এই সময়টায় তাদেরও চাহিদা বেড়েছে। মেয়র প্রার্থীর কন্টেন্ট ক্রিয়েটর সুজন মাহমুদ বলেন, বর্তমানে নির্বাচনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলছে। এই ট্রেডিশিন চলে আসছে, আগে এটা ছিল না। যার কারণে এটা ভবিষ্যতে একটা পেশাদারিদত্বের জায়গা হতে পারে। তবে সবারই প্রত্যাশা, উৎসবের যে রং ছুঁয়েছে প্রচারণায়, সে উৎসবের আমেজেই হবে ১ ফেব্রুয়ারির ভোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন