News71.com
 Bangladesh
 18 Jan 20, 12:44 PM
 86           
 0
 18 Jan 20, 12:44 PM

চলতি সপ্তাহের শেষের দিকে আবারও তাপমাত্রা কমতে পারে॥

চলতি সপ্তাহের শেষের দিকে আবারও তাপমাত্রা কমতে পারে॥

নিউজ ডেস্কঃ চলতি সপ্তাহের শেষের দিকে আবারও তাপমাত্রা কমতে পারে। আজ শনিবার সকালে আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান এ তথ্য জানান।তিনি বলেন, গত দুইদিন ধরে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। সোমবার সকাল থেকে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ফলে রাতের তাপমাত্রা কমতে পারে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়। এর আগের দিন সেখানে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় আজকের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন