News71.com
 Bangladesh
 18 Jan 20, 12:39 PM
 77           
 0
 18 Jan 20, 12:39 PM

ডিসিসি ভোটের তারিখ পরিবর্তনে ঢাবি শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে॥

ডিসিসি ভোটের তারিখ পরিবর্তনে ঢাবি শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে॥

নিউজ ডেস্কঃ ভোটের তারিখ পরিবর্তনে তৃতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। ঢাকার দুই সিটির ভোটের তারিখ পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন কর্মসূচির আজ তৃতীয় দিন। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশণরত শিক্ষার্থীদের দেখতে গিয়ে এ আহ্বান জানান তিনি। এদিকে, অনশন কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।ভোটের তারিখ বদলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তৃতীয় দিনের মতো আমরণ অনশনে শিক্ষার্থীরা। সরস্বতী পূজার দিন ভোটগ্রহণে কোন বিপত্তি ঘটবে না, নির্বাচন কমিশনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ আসলে কোনোভাবে মানা যায় না। আমরা এর প্রতিবাদে আন্দোলন করে যাচ্ছি। ১৪ জানুয়ারি রিট খারিজ হওয়ার পর আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে রাস্তা অবরোধ করার মতো আন্দোলন থেকে আমরা সরে এসেছি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে আমরা অনশন কর্মসূচি শুরু করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন