News71.com
 Bangladesh
 16 Jan 20, 06:52 PM
 103           
 0
 16 Jan 20, 06:52 PM

ক্রসফায়ার সংবিধান সম্মত নয়॥ ওবায়দুল কাদের

ক্রসফায়ার সংবিধান সম্মত নয়॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে ধর্ষকদের এনকাউন্টার বা ক্রসফায়ারের বিষয়টি ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ক্রসফায়ার সরকার বা আমাদের দলের কোনো বিষয় না। আমরা এনকাউন্টার বা ক্রসফায়ারকে তো সাপোর্ট করতে পারি না। কারণ এটা সংবিধানের আওতার বাইরে ও সংবিধান সম্মত নয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।


সংসদে ধর্ষকদের ক্রসফায়ার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদে ধর্ষকদের বিষয়ে আলোচনা হয়েছে এ বিষয়টি অনলাইনে দেখেছি। আমি তখন সিঙ্গাপুর ছিলাম। ফলে আমি সেদিন সংসদে ছিলাম না। আমি অনলাইনে দেখেছি। ‘যারা বক্তব্য রেখেছেন এনকাউন্টারের পক্ষে আমার মনে হয় এটা তাদের ব্যক্তিগত মতামত। এটা সরকার বা আমাদের দলের কোনো বিষয় নয়। আমরা এনকাউন্টার বা ক্রসফায়ারকে তো সাপোর্ট করতে পারি না। কারণ এটা সংবিধানের আওতার বাইরে ও সংবিধান সম্মত নয়। তিনি বলেন, সংবিধান মোতাবেক আমরা দলীয়ভাবে বা সরকারিভাবে এনকাউন্টার সাপোর্ট করতে পারি না। ব্যক্তিগত যে কারো অভিমত থাকতে পারে, এটা ব্যতিক্রম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন