News71.com
 Bangladesh
 16 Jan 20, 06:30 PM
 75           
 0
 16 Jan 20, 06:30 PM

বিজিএমইএর আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকরা॥

বিজিএমইএর আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকরা॥

নিউজ ডেস্কঃ বিজিএমইএর আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর শ্যামলী সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। এদিকে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। এর আগে সকাল ১০টার দিকে বকেয়া বেতন-ভাতা ও নতুন বছরের ইনক্রিমেন্ট ও ছুটি বাবদ টাকার দাবিতে শ্যামলীর সড়ক অবরোধ করেন ডায়নামিক ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কের দুই লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না। বকেয়ার দাবি জানালেই ছাঁটাইয়ের হুমকি দেয়া হচ্ছে। এ বিষয়ে মালিকের সঙ্গে বসতে চাইলেও মালিক রাজি হননি। উল্টো ডিসেম্বর মাসের বেতনও আটকে দিয়েছেন। এর ফলে বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন