News71.com
 Bangladesh
 16 Jan 20, 11:21 AM
 88           
 0
 16 Jan 20, 11:21 AM

অবরোধে বিরক্ত হয়ে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকালেন প্রবাসী॥

অবরোধে বিরক্ত হয়ে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকালেন প্রবাসী॥

নিউজ ডেস্কঃ ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে, আজও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচন কমিশন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশ বাধা দিলে শাহবাগেই অবস্থান নেন তারা। এ সময় অবরোধের কারণে সৃষ্ট যানজটে আটকে পড়া এক ব্যবসায়ী ‘বিরক্ত’ হয়ে এক শিক্ষার্থীর বুকে পিস্তল তাক করেন। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ব্যবসায়ীকে গণপিটুনি দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। বুধবার (১৫ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ওই ব্যবসায়ীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিক্ষোভে অংশ নেওয়া প্রত্যক্ষদর্শীরা বলেন, অবরোধের সময় ওই ব্যক্তি গাড়ি নিয়ে চলে যেতে চাইছিলেন। কিন্তু শিক্ষার্থীরা তাকে বাধা দেন। এ সময় তিনি গাড়ি থেকে নেমে পকেট থেকে পিস্তল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র কপিল দেব বর্মণের বুকে তাক করেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তাকে মারধর করেন। একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হেলমেট পরিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন