News71.com
 Bangladesh
 15 Jan 20, 06:51 PM
 64           
 0
 15 Jan 20, 06:51 PM

অসামাজিক কর্মকাণ্ড বন্ধে তিলকপুরে সিসি ক্যামেরা বসালো গ্রামবাসী॥

অসামাজিক কর্মকাণ্ড বন্ধে তিলকপুরে সিসি ক্যামেরা বসালো গ্রামবাসী॥

নিউজ ডেস্কঃ যুব সমাজের উদ্যোগ ও অর্থায়নে অপরাধ কর্মকাণ্ড নির্মূলসহ গ্রাম সুরক্ষিত রাখতে ৩শ' সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে পাবনার তিলকপুর গ্রাম। ইতোমধ্যে ৩২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।পর্যায়ক্রমে বসানো হবে পুরো গ্রামে। দেশে এ প্রথম কোনো গ্রামকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। পাবনা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রাম। বাস করে প্রায় ৩ হাজার মানুষ। এখানে চুরি-ছিনতাইয়ের ঘটনা যেন নিত্যদিনের আর মাদকসেবী-বিক্রেতাদের আনাগোনা ও ইভিটিজিংয়ের কারণে অতিষ্ঠ গ্রামবাসী। এসব অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে বাঁচতে নতুন এক উদ্যোগ নেয় গ্রামের যুব সমাজ ও তিলকপুর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। পুরো গ্রামকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে কাজ শুরু করেছেন তারা। ৭ বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রামে ৩শো' সিসি ক্যামেরা স্থাপনে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন