News71.com
 Bangladesh
 15 Jan 20, 06:50 PM
 60           
 0
 15 Jan 20, 06:50 PM

২৮ বছর পর শেষ হলো প্রধানমন্ত্রী ওপর হামলা ও চট্টগ্রাম গণহত্যা মামলার সাক্ষ্যগ্রহণ॥

২৮ বছর পর শেষ হলো প্রধানমন্ত্রী ওপর হামলা ও চট্টগ্রাম গণহত্যা মামলার সাক্ষ্যগ্রহণ॥

নিউজ ডেস্কঃ আগামী ১৯ জানুয়ারি শুরু হবে মামলার যুক্তি-তর্ক উপস্থাপণ ও শুনানি।মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে বিভাগীয় বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। মামলার বিবরণীতে জানা যায়, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি, চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর গুলি চালায় পুলিশ। সে সময় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও অন্তত ২৪ জন নিহত হন। ১৯৯২ সালে শাহুদুল হুদা নামে এক আইনজীবী বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে তৎকালীন সিএমপি কমিশনার মীর্জা রাকিবুল হুদাসহ ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি। আট আসামির মধ্যে ৪ জন ইতোমধ্যে মারা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন